সাম্পান ডেস্ক
ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলী এবং বর্তমান চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন সাজুর কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে দুই গ্রুপের ২০ জন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে এলাকায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে বাগানবাজার ইউপির মাদার তলি শিকদারখীলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আব্দুল করিম জানান, কয়েকশ লোক বিকালে সেলফি রোড়ে এসে অস্ত্রের মোহড়া দিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় কয়েকজন পথচারীকে তারা মারধর করে।
তবে,মারধরের শিকার হওয়া কয়েকজনের মধ্যে রুস্তমের অনুসারী বলে দাবী করেন।
হামলার শিকার হওয়া সুমন নামে রুস্তমের অনুসারী বলেন ,আমরা ঈদ আনন্দ য্যালি করছিলাম। হঠাৎ চেয়ারম্যান সাজুর অনুসারীরা আমাদের উপর হামলা করে।তাদের হামলায় আমাদের আক্তার হোসেন, হাসান আলী, সুলতান, মোঃ সালাম,সোহেল রানা সহ ১০/১২ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু বলেন, ২ থেকে ৩ শত রুস্তম চেয়ারম্যানের কর্মী অলি এবং মোঃ সবুজের নেতৃত্বে দেশীয় অস্ত্র, শর্টগান নিয়ে মোহড়া দিয়ে সেলফি রোড়ে সাধারণ মানুষদের মারধর করে,মোবাইল কেড়ে নেই, আমার বাড়িতে হামলা করে। এসময় তাদের প্রতিহত করতে এলে এই সুজন সহ আমার কয়েকজন কর্মী আহত হয়।
ভূজপুর থানার এসআই সুমন বলেন, বিকালের দিকে হেয়াঁকো সেলফি রোড়ে বিচ্ছিন্ন ঘটনার খবর শুনতে পাই।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
