বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কেএনএফ’র সংশ্লিষ্টতায় নাথান বমের স্ত্রী কে রুমা থেকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ৩:২৫ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ৩:২৫ অপরাহ্ণ
কেএনএফ’র সংশ্লিষ্টতায় নাথান বমের স্ত্রী কে রুমা থেকে স্ট্যান্ড রিলিজ

সাম্পান ডেস্ক 

কেএনএফ’র  প্রধান নাথান বমের স্ত্রী, রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স লেনসমকিম বম ও অপর সিনিয়র নার্স দিপালী রাড়ই কে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং বিভাগ থেকে এদের জরুরি ভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান। তবে কি কারণে বা কেন স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এ বিষয়টি নির্দেশনা পত্রে বলা হয়নি।

তবে, সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সাথে সম্পৃক্ততার অভিযোগে এই দুই নার্সের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares