বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ
বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাম্পান ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফটিকছড়ির বিবিরহাট  বাজার ও ভূজপুর কাজিরহাট বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  সময় ৫ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১০ এপ্রিল )  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।অভিযানে চেয়ারম্যান, ভুজপুর ইউনিয়ন পরিষদ, বিবিরহাট থানা পুলিশ, ভুজপুর থানা পুলিশ ও উপসহকারী কৃষি কর্মকর্তা সায়ন বড়ুয়া উপস্থিত ছিলেন।

এসময় যথাযথ মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মূল্য তালিকার চেয়ে বেশি দামে মুরগি ও গরুর মাংস বিক্রয় করার অপরাধে বিবিরহাট বাজারের ২ জন ও কাজিরহাট বাজারের ৩ জন মাংস ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন  বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares