বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে অস্ত্র উদ্ধার ও কিছু সন্ত্রাসী আটক: সেনাপ্রধান

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪ | ৪:৫২ অপরাহ্ণ আপডেট: ৮ এপ্রিল ২০২৪ | ২:৩৫ পূর্বাহ্ণ
বান্দরবানে অস্ত্র উদ্ধার ও কিছু সন্ত্রাসী আটক:  সেনাপ্রধান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সশস্ত্র হামলা ও ৩ টি ব্যাংক লুটের পর
পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে এসেছেন  সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার  (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে হেলিকপ্টার যোগে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।সেই সময় সেনাপ্রধান সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করেন এবং এরপর বিশেষ কম্বিং অপারেশন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় সেনা প্রধান বলেন,বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন।বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলেও  জানিয়েছেন তিনি।

সেনাপ্রধান বলেন, আপনারা হয়ত জেনেছেন গতকাল রাতে কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। এর ফল আপনারা সময় মতো পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিস্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করনীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হবো বলে দৃঢ় ভাবে বিশ্বাস করছি।

শুধুতে আমরা তাদের (কেএনএফ) বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে। কিন্তু এর মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। এরজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগনের মধ্যে শান্তি ফিরে আসবে। তারা দেখতে পারবে যে সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নাই। বাংলাদেশ সেনা বাহিনী সম্পুর্নভাবে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য।

এর আগে, গতকাল ৬ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বান্দরবানের রুমা সফর শেষে ঐদিন দুপুরে তিনি বান্দরবান সার্কিট হাউসে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে একটি কম্বিং অপারেশন শুরু হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেনাপ্রধান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares