বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাবে র‍্যাব

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ
অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাবে র‍্যাব

আমিনুল ইসলাম খন্দকার, বিশেষ প্রতিনিধি 

রুমা উপজেলায় সোনালী ব্যাংক শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে অক্ষত অবস্থায় উদ্ধার, এবং  পরিবারের কাছে   হস্তান্তর করা নিয়ে র‌্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলন বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টায় পার্বত‌্য জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার (২ এপ্রিল) পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী রাত সাড়ে ৯টার দিকে এসে রুমা ইউএনও অফিসসংলগ্ন মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। পরে তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares