বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে কেএনএফ’র সাথে ব্যাপক গোলাগুলি

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ
বান্দরবানে কেএনএফ’র সাথে ব্যাপক গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধারের পর থানচিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে  পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলি চলছে। রাত সাড়ে ৮টার পর গোলাগুলির এ তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, রাত ৮টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। এলাকার সবাই বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares