বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দুই দিন পর ১৫ লক্ষ টাকা মুক্তিপনে ব্যাংক ম্যানেজার উদ্ধার

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ
দুই দিন পর ১৫ লক্ষ টাকা মুক্তিপনে ব্যাংক ম্যানেজার উদ্ধার

বান্দরবান প্রতিনিধি 

অপহরণের দুই দিন পর র‍্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান।

সন্ধ্যা সাড়ে সাতটায় রুমা উপজেলার একটি দুর্গম পাহড়ে তার ভাই মিজানুর রহমান, স্ত্রী মাইছূরা ইসফাত ও স্ত্রীর বড় বোন নিশাত জাহানের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে সন্ধ্যায় অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্ত করতে কেএনএফ-এর দাবিকৃত ১৫ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের আগে কেএনএফ’র মনোনীত প্রতিনিধির কাছে এই টাকা হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন অপহৃতের পরিবার।

টাকা পরিশোধের পরপরই কেএনএফ’র পক্ষে যোগাযোগকারীর মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আবারও যোগাযোগ হয়। তখন কেএনএফ প্রতিনিধি বলেন, ম্যানেজার নেজাম উদ্দিন এখন নামাজ পড়ছেন। নামাজের পরপরই তাকে মুক্ত করা হতে পারে।

মুক্তিপণ দেওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোন  কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares