প্রকাশ: ১০ মে ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ১০ মে ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তি চট্টগ্রাম বন্দরের কর্মচারী।
মঙ্গলবার (১০ মে) বেলা ১২ টায় নগরের মনসুরাবাদের বিভাগীয় পাসপোর্ট অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর চট্টগ্রাম বন্দরে খালাসি হিসেবে কর্মরত ছিলেন।তার বাড়ি কুমিল্লার আলীপুরে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বন্দর কর্মচারী আবু বক্কর সিদ্দিক সকাল ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন । এ সময় হেলমেট পরিহিত থাকলেও ডান পাশ থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তার মাথা থেঁতলে দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
