বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে  লুট হওয়া সোনালী ব্যাংক পরিদর্শনে প্রশাসন

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪ | ১:১১ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৪ | ১:১৩ অপরাহ্ণ
বান্দরবানে  লুট হওয়া সোনালী ব্যাংক পরিদর্শনে প্রশাসন
আমিনুল ইসলাম খন্দকার, বিশেষ প্রতিনিধি 

বান্দরবানে প্রকাশ্যে লুট হওয়া সোনালী ব্যাংকের রুমা শাখা পরিদর্শন করেছে জেলা ও পুলিশ প্রশাসন।  জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান মূসা খান ঘটনাস্থলে যান। সেই সময় তারা  কর্মকর্তা, কর্মচারী ও এই ঘটনায় আহতদের সাথে কথা বলেন।

সেনালী ব্যাংকের বিভাগীয় প্রধান মূসা খান জানান, সন্ত্রাসীরা ব্যংকের ভল্ট ভাংতে না পারায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে টাকা অক্ষত আছে। তবে সিআইডি  ঘটনাস্থলে পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী,  পুলিশ, বিজিবি সকলে ঐকান্তিকভাবে চেষ্টা করছে, আপনারা শুনেছেন ব্যাংকের ম্যানেজার অপহৃত,  আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ জব্দ আছে, আমরা সেটা দেখে কিছুটা অনুমান করতে পারবো। যে বা যারা এটার সাথে জড়িত থাকুক না কেন,  আমার তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯ টার দিকে  রুমা উপজেলায় একটি  সশস্ত্র সন্ত্রাসী দল  সেনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে সকল  টাকা লুট করে নিয়ে যায়। এই সময় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিনকে।
বান্দরবানের রুমায় উপজেলা  প্রশাসন ভবনে হামলা ও ব্যাংক লুটের ঘটনার পর এখনো উদ্ধার করা যায়নি অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে।
বুধবার সকালে রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনো অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন আহত হয়েছেন। ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares