সাম্পান ডেস্ক
কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে ‘সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(২৯ মার্চ) মাহে রমজান উপলক্ষে ৮ম বারের মতো এই আয়োজিত এই মহতী উদ্যোগ গোল্ডেন ইস্পাতের সৌজন্যে বাস্তবায়ন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্ব ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ড.মোহাম্মদ খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেঝবাহ উদ্দিন খান ।
এতে অন্যদের মধ্যে ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, মোঃ মিজানুল হক খান, রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, ব্যাংকার এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ সোহেল, জিহান, রাকিব, অসিউর রহমান, করিম, শাব্বির উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে। মোহাম্মদ মোকাম্মেল হক খান’র ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ও এলাকাবাসী ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আউলিয়াদের নিদর্শন বিভিন্ন অলৌকিক ঘটনাবলীর স্থানটি সংরক্ষণ, মাইজভান্ডারী আধ্যাত্মিক রিসার্চ সেন্টার ও এই পবিত্র স্থানটি উম্মুক্ত করার দাবির প্রতি সমর্থন জানান।
তিনি বলেন, রমজান মাসে আল্লাহতা’য়ালা কোরআন নাযিল করেছেন। আল কোরআনের একনিষ্ট অনুসরণ, অনুকরণ ও রাসুল করিম (সঃ) প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসার মাধমে বিক্ষিপ্ত অশান্ত পৃথিবীতে শান্তি আসবেই। ফাউন্ডেশন’র এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রশংসা করেন। তিনি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন-আমি এবং আমার পরিবার মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বত্বের বন্ধন অধিকতর সুদৃঢ় হয়। ভুল বুঝাবুঝি দূর হয়।তিনি গোল্ডেন ইস্পাতকে আজকের উদ্যোগে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান।
মোকাম্মেল হক খান সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণের কথা জানান। ইতোমধ্যে হাসপাতালের জন্য একটি জায়গা কেনা হয়েছে উল্লেখ করে সততা, ত্যাগ, সংযম মানবিকতায় হাসপাতাল নির্মাণের কাজটি শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
