বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রথম ‘মিস ইউনিভার্সে’ অংশ নিচ্ছেন সৌদি আরব

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ণ
প্রথম ‘মিস ইউনিভার্সে’ অংশ নিচ্ছেন সৌদি আরব

সাম্পান ডেস্ক

বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে ২৭ বছর বয়সী সৌদি মডেল রুমি আলকাহতানি অংশ নেবেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সী ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন।

রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইন এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ১০ লাখ ফলোয়ার আছে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরবিতে লেখা ইনস্টাগ্রাম পোস্টে আলকাহতানি বলেছেন, ‘‘মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।’’

দেশটির রাজধানী রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে সর্বশেষ গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares