বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে নদীতে ডুবে প্রাণ গেলো ২ ভাইয়ের

প্রকাশ: ৮ মে ২০২২ | ৪:৫৫ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২২ | ৪:৫৫ অপরাহ্ণ
বাঁশখালীতে নদীতে ডুবে প্রাণ গেলো ২ ভাইয়ের

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শঙ্খ নদীতে ডুবে শিশুবয়সী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেইচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু মো. শাহেদ (৫) ও রাব্বি হোসেন (৩) তেইচ্ছিপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেনের ছেলে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন,, সাজ্জাদ হোসেন কৃষি কাজ করেন। আজ (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শঙ্খ নদীর তীরে কৃষিজমিতে কাজ করছিলেন। দুই ছেলেও তার সঙ্গে ছিল। সম্ভবত খেলতে গিয়ে দুই শিশু নদীতে পড়ে যায়। সাজ্জাদ দেখতে পেয়ে তাদের উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares