বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কয়েদির আত্মহত্যা,চট্টগ্রাম কারাগারের ৩ কারারক্ষী বরখাস্তসহ  মামলা

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ আপডেট: ২০ মার্চ ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ
কয়েদির আত্মহত্যা,চট্টগ্রাম কারাগারের ৩ কারারক্ষী বরখাস্তসহ  মামলা

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ নামে এক কয়েদি আত্মহত্যার ঘটনায় ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর ৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত কারারক্ষীরা হলেন- এরশাদ উল্লাহ, হাবিবুর রহমান ও আল আমিন। এ ছাড়া প্রধান কারারক্ষী মো. জসিম, সহকারী প্রধান কারারক্ষী আবদুল লতিফ এবং কারারক্ষী মাসুদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

সোমবার ইব্রাহিম নেওয়াজ নামে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দেয়। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম নেওয়াজ রাঙামাটি সদর উপজেলার আলম ডক এলাকার আলী নেওয়াজের ছেলে। চট্টগ্রামের রাউজান থানার এক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে কারাবন্দি ছিল সে।

চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি টিপু সুলতান বলেন, কারাভ্যন্তরে এক কয়েদি আত্মহত্যা করেছে। ওই বন্দির আত্মহত্যার চেষ্টা ও পরে মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে অবহেলার প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares