বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চন্দনাইশে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৯ মার্চ ২০২৪ | ৭:৫০ অপরাহ্ণ
চন্দনাইশে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

সাম্পান ডেস্ক

চন্দনাইশে ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স খাজা ব্রীকসের স্বত্বাধিকারী মোহাম্মদ সোলায়মানকে (৫৬) ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দপুরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খাঁন বটতল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা স্থাপন, ইট প্রস্তুত ও ফসলি জমির টপসয়েল ব‍্যবহারের অপরাধে এ জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ।

এই সময় চন্দনাইশ থানা পুলিশের একটি টিম এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares