নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় ঈদ উপহার পাঠানো হয়েছে।
নগরের আন্দরকিল্লাস্থ আ জ ম নাসির উদ্দিনের বাসভবন থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ঈদ উপহার পাঠিয়েছেন।
৪ নম্বর চাদগাঁও ওয়ার্ড খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি সিরাজুল কবির চৌধুরী জানান, আ জ ম নাছির ভাইয়ের পক্ষ থেকে আমাদের ওয়ার্ড ও ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঈদ উপহার পাঠানী হয়েছে। গত সপ্তাহে আগে আমরা সেটা পেয়েছি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ জানান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আমাদের ৪৩ টি ওয়ার্ডের ১৩০ টা ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদক ও ১৫ থানার ৬০ জনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ ৬১ জন কর্মকর্তাসহ ছয়শত নেতাকর্মীকে ঈদ উপহার পাঠানো হয়েছে।
