বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিয়ানমারের ৮০ সৈন্যকে হত্যা: আরাকান আর্মি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৩ অপরাহ্ণ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ
মিয়ানমারের ৮০ সৈন্যকে হত্যা: আরাকান আর্মি

সাম্পান ডেস্ক

মিয়ানমারের সামরিক বাহিনীর অন্তত ৮০ সৈন্যকে হত্যার দাবি করেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ)। রাখাইনের উপকূলীয় রামরি শহরে তিন দিনের সংঘর্ষে ওই জান্তা সৈন্যদের হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি এমন খবর প্রকাশ করেছে। 

ওই খবরে বলা হয়, আরাকান আর্মির সেনাদের এগিয়ে আসা ঠেকাতে গেল শনিবার সামরিক বাহিনীর চারটি হেলিকপ্টারে করে ১২০ সৈন্যকে রামরি শহরে মোতায়েন করা হয়। ওই সৈন্যদের আয়েইয়ার্দি অঞ্চলের কিয়নপ্যাউ শহর ও রাখাইনের অ্যান শহরে অবস্থিত ৩৬তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ও ৩৭৩তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন থেকে উড়িয়ে নেওয়া হয়।

আরাকান আর্মি বলছে, জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা সত্ত্বেও শনিবার সংঘর্ষের সময় অন্তত ৬০ সৈন্যকে হত্যা করেছে আরাকান আর্মির যোদ্ধারা। সংঘর্ষের পর ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সৈন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares