বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে আত্মসাত করা ২৩ ভরি স্বর্ণ উদ্ধার

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:৫৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আত্মসাত করা ২৩ ভরি স্বর্ণ উদ্ধার

সাম্পান ডেস্ক

সীতাকুণ্ড উপজেলায় সৌদি প্রবাসী বাবুল মিয়ার আত্মসাত হওয়া ২৩ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরতনগর গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন গোবিন্দল গ্রামের হিম্মত আলীর ছেলে সৌদি প্রবাসী বাবুল মিয়া অপর এক সৌদি প্রবাসী সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বসরতনগর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. সাইমন উদ্দিন (২৬) এর মাধ্যমে ১২টি স্বর্ণাংকার ও একটি স্বর্ণের বারসহ সর্বমোট ২৩ ভরি স্বর্ণাংকার দেশে পাঠান। তার নিজ পরিবারে ভাইয়ের কাছে পৌঁছে দেবার জন্য প্রেরণ করেন। কিন্তু সাইমন দেশে এসেও এই স্বর্ণ প্রেরক বাবুল মিয়ার ভাই আব্দুল খালেকের কাছে পৌঁছাননি। বরং তার সাথে যোগাযোগ করা হলেও সাইমন তালবাহানা করতে থাকেন।
এতে আব্দুল খালেক বাদী হয়ে ঢাকা বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। সেই জিডি সূত্রে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম পুলিশ সুপার সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিনকে এই স্বর্ণ উদ্ধারের নির্দেশ দিলে তিনি তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে সাইমনের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সেখানে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধারপূর্বক আব্দুল খালেকের কাছে তুলে দেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares