বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ
কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

সাম্পান ডেস্ক

কাপ্তাই উপজেলায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সাংবাদিকরা সাম্পান নিউজকে জানান,দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের ৫ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা কাপ্তাই নেভি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় মোট ১৫ জন আহতের আহতের খবর পাওয়া গেলেও গুরুতর কেউ নেই।
তারা জানান, দূর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিলেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ৫ জন এসেছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কেউ নেই।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী প্রভাতী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares