বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় আটক ৪৬ রোহিঙ্গা

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:২৬ অপরাহ্ণ
ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় আটক ৪৬ রোহিঙ্গা

সাম্পান ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে পালিয়ে যাওয়ার সময় ৪৬ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার উখিয়া কলেজ সংলগ্ন চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন পালিয়ে যাচ্ছে অসংখ্য রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে বিকল্প পথ তৈরি করে বের হয়ে যাচ্ছে তারা। বৃহস্পতিবার সকাল ১১টায় উখিয়া কলেজ সংলগ্ন চেকপোস্টে যাত্রীবাহি গাড়ী তল্লাশি চালিয়ে ৪৬ রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে দুপুরে যাচাই-বাছাই করে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি নিকট তাদের হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares