বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:১৫ অপরাহ্ণ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩:১৫ অপরাহ্ণ
ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
এর আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফর করেন। নির্বাচনের আগে সেটাই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার শেষ বাংলাদেশ সফর।
আফরিন আক্তার ২৪ ফেব্রুয়ারি তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে জানা গেছে। এই সফরে আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।
এবারের নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে বারবার তাগিদ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তারা ভিসানীতিও ঘোষণা করে। সরকার যথানিয়মে নির্বাচন করলেও দেশটির দৃষ্টিতে এই নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares