নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী থানাধীন ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় খন্ডলের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক আব্দুল কাদের প্রকাশ মেজ্জাইন্না ও মাছ ব্যবসায়ী নিকাশ।
জানা যায়,বেপরোয়া বাসচাপায় ব্যাটারিচালিতচালক আবদুল কাদের ও যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশের মরদেহ বাসের নিচে পড়ে ছিল।পরে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, মনিরা পুকুর পাড় এলাকায় একটি দ্রুতগতির বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় রিকশাচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করেছি।
