বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিয়ানমারে আহত বিজিপির ৪ সৈন্যকে চমেকে ভর্তি

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১:৩০ অপরাহ্ণ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১:৩২ অপরাহ্ণ
মিয়ানমারে আহত বিজিপির ৪ সৈন্যকে চমেকে ভর্তি

সাম্পান ডেস্ক

মিয়ানমারে গুরুতর আহত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৪ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আহত অবস্থায়  ভর্তি করেছে।

সোমবার রাত ১১টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।তারা হলেন– ইউ পিও ((৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) ও লা নি মং (৩০)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক জানান, রাত ১১ টায় আসা মায়ানমারের ৪ বিজিবির  সদস্য  বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিকস ওয়ার্ডে বিজিবি সদস্যদের পাহারায় তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে হাসপাতাল এলাকায়ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares