বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে নাইক্ষ্যংছড়িতে ২ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:০৫ অপরাহ্ণ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৪:০৫ অপরাহ্ণ
মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে নাইক্ষ্যংছড়িতে ২ বাংলাদেশির মৃত্যু

সাম্পান ডেস্ক

মিয়ানমারে চলমান তীব্র সংঘাতের মধ্যে দেশটি থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন নারীও আছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটেছে।

দুইজন নিহতের খবরটি শুনেছেন বলে জানিয়েছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া। তিনি বলেন, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনও খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত বলতে পারেননি তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমারের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হলেন স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী ৫৫ বছরের আসমা খাতুন। তাৎক্ষণিক বৃদ্ধ অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের মধ্যে তাদের ছোড়া গুলিতে গত দুই দিনে অন্তত দুই বাংলাদেশি আহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares