বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ট্রাকের চাপায় পিষ্ট গৃহবধূ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ | ১১:৪৮ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে ট্রাকের চাপায় পিষ্ট গৃহবধূ

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের চাপায় ঝরনা বিবি (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তার একশিশু কন্যাও।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা আড়াইটায় উপজেলার নাজিরহাট বাজারের একটু পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝরনা বিবি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেকের জামে মসজিদ কলোনির মো. শাহাবুদ্দিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

নিহত ঝরনা বিবির দুলাভাই মো. আরিফ হোসেন বলেন, সিএনজি অটোরিক্সাটিতে আমার সালিকা ও ভাগ্নি ছিল। একটি ট্রাক হঠাৎ সিএনজি অটোরিক্সাটিকে পাশ থেকে চাপা দেয়। এসময় আমার সালিকা ও ভাগ্নি গুরুতর আহত হন। তাদের উদ্ধার কর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আমার সালিকাকে মৃত ঘোষণা করেন। আমার ভাগ্নির হাত-পা ভেঙ্গে গেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares