বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হজ নিবন্ধনের সময় বাড়ল ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ
হজ নিবন্ধনের সময় বাড়ল ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

সাম্পান ডেস্ক

সরকারি–বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, শেষবারের মতো আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন। এ পর্যন্ত সরকারি মাধ্যমে চার হাজার ১৬৫ জন ও বেসরকারি মাধ্যমে ৭৫ হাজার ৬৯৭ জন নিবন্ধন করেছেন।

প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়। হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে ১ ফেব্রুয়ারি করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares