বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

পটিয়া মাদ্রাসায় দু’পক্ষের সংঘর্ষ,সড়ক অবরোধ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ৯:৪২ অপরাহ্ণ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ | ৯:৪২ অপরাহ্ণ
পটিয়া মাদ্রাসায় দু’পক্ষের সংঘর্ষ,সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার অভ্যন্তরীণ বিরোধের জেরে ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে বিক্ষুব্ধ ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মাদ্রাসার ভেতরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কয়েকজন ছাত্রকে বেধড়ক পেটানো হয়। পরে শত শত ছাত্র মাদ্রাসা ছেড়ে বের হয়ে আসেন। তারা খণ্ড খণ্ড হয়ে পটিয়া পৌরসভার ডাকবাংলো মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। কিছু ছাত্র মাদ্রাসা সংলগ্ন চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের ওপর অবস্থান নেন। তাদের মাদ্রাসা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আগে থেকে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে বিরোধ ছিল। আজ আবার সেটি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে ছাত্ররা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। ছাত্ররা মাদ্রাসায় চলে গেছে।’

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares