বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১১:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ
মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খাগড়াছড়ি জেলার মানকছড়িতে শান্তি পরিহন নামে একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে শহীদুল আলম (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়।আহতকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্হ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৩ জানুয়ারি)সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির হাতিমুড়ার সিকান্দর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের বাড়ি ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের বখতিয়ার তালুকদার বাড়ির বাবুলের ছেলে।

নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার এলাকার বখতিয়ার তালুকদার বাড়ির বাবুলের ছেলে শহীদুল আলম সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।সে সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকছড়ি যাচ্ছিল। পথিমধ্যে বাসের সাথে এক্সিডেন্ট করে নিহত হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এসময় হাতিমুড়া এলাকায় খাগড়াছড়িগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।বাসটি জব্দ করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares