বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ৫:০৫ অপরাহ্ণ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ
ফটিকছড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রতিপক্ষের উপর হামালার ঘটনায় মামলার অভিযুক্ত রাসেল(৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া রাসেল ওই ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সভাপতি।  নির্বাচনে তিনি নৌকার পক্ষে কাজ করেছিলেন।

জানা যায়, ৭ জানুয়ারি আলোচিত নির্বাচনের পরের দিন তার নেতৃত্বে দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোসেনেরখীল এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় আহত হয় হোসেনেরখীলের আবুল হাশেমের ছেলে আবুল কাসেম(৫৫),আবুল কাসেমের ছেলে মো.দিদার(২৪),ফরিদ মিয়ার ছেল মো. সেলিম(৩৭) ও সেলিমের স্ত্রী জাহেদা বেগম। এসময় আহতদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে অভিযুক্ত গ্রেপ্তার আসামি রাসেল ও তার সাঙ্গ-পাঙ্গরা।

পরবর্তী আহত আবুল কাসেম বাদী হয়ে হামলায় অংশ নেওয়া রাসেলসহ ৬ জনকে আসামী করে আদলাতে মামলা দায়ের করেন।মামলা পরবর্তী পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মুহাম্মদ গোলাম সরওয়ার।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. আতিক উল্লাহ জানান, বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন।আদালত আসামীকে কারাগারে পাঠায়েছেন। আমরা আদালতের প্রতি সন্তোষ্ট।

মামলার তদন্তকারী ভূজপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, দাঁতমারা ইউনিয়নের হোসেনেরখীল এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মামলার আসামী রাসেলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares