বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শপথ নিলেন ২৫ মন্ত্রী  এবং ১১ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ | ৯:৪৯ অপরাহ্ণ
শপথ নিলেন ২৫ মন্ত্রী  এবং ১১ প্রতিমন্ত্রী

সাম্পান ডেস্ক

আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার ৩ দিন পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ শেষে রাতেই মন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য ২৫ জন এবং প্রতীমন্ত্রী পদে ১১ জন ডাক পেয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মু. সাহাবুদ্দিন। শপথ শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেছেন।

নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৪ নতুন মুখ নিয়ে সরকার সাজিয়েছেন তিনি।

এর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা নিজের দায়িত্বে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্ম কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রীদের কে কোন দায়িত্ব পেলেন

আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়
আনিসুল হক: আইন মন্ত্রণালয়
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়
আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান ও পর্যটন
মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়
সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয়
আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়
মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নারায়ণ চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়
জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়
মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়
ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয়
ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়
নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়
মহিবুল হাসান চৌধুরী: শিক্ষা মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী

নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ
খালিদ মাহমুদ চৌধুরী: নৌ পরিবহন মন্ত্রণালয়
জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
জাহিদ ফারুক: পানি সম্পদ
সিমিনি হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
মহিবুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সম্প্রচার
শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
বেগম রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares