সাম্পান ডেস্ক
হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাইক ও পিকআপের সংঘর্ষে বাইক চালক মাসুদ উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পৌরসভার মুন্সির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ উল্লাহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।
জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাইক চালক মাসুদ। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালক মারা যান।
