বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় যুবদলের হামলায় পুলিশের ওসি আহত

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ
আনোয়ারায় যুবদলের হামলায় পুলিশের ওসি আহত

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের আনোয়ারায় অবরোধের সমর্থনে বের হওয়া যুবদলের একটি মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ(৪৯ ) আহত হয়েছেন।

বুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, যুবদলের নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ কর্মসূচী পালন করছিলো। এসময় সিএনজিসহ বেশ কিছু গাড়ী ভাংচুর করা হয়। গাড়ী ভাংচুরের খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ যুবদল নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। পরে পুলিশ ৮ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, ‘গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। ওনার ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চোখের বিশেষজ্ঞ এর কাছে পাঠাবো। ‘

আনোয়ারা থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টারে এলাকায় বিএনপি ,যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে । এসময় পুলিশের ডিউটিরত গাড়িতে লাঠি ও ইট পাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ সোহেল আহমেদ আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড গুলি ছোঁড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares