বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পটিয়া কচুয়াই ও শোভনদন্ডী আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ | ৬:৪১ অপরাহ্ণ
পটিয়া কচুয়াই ও শোভনদন্ডী আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন,
শেখ হাসিনার নেতৃত্ব আগামীতে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

তিনি গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে পৃথক দুটি ইউনিয়ন কচুয়াই ও শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় উপরোক্ত কথা গুলো বলেন। কচুয়াই আওয়ামীলীগ সভাপতি মুছা খাঁন সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট অন্যজন সরকারের সঞ্চালনায় । অপর শোভনদন্ডী আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত খোকন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ মোহাম্মদ নাছির, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম, সিরাজুল ইসলাম মাস্টার, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, নাছির উদ্দিন, পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, শাহাদাত হোসেন ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঋষি বিশ্বাস, মহানগর যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, মুহাম্মদ সেলিম, এহসানুল হক, ইনজামুল হক জসিম, এমএ হাশেম, মাহাবুবুর রহমান, শাহিনুর ইসলাম শানু, জাকারিয়া ডালিম, ফৌজুল কবির কুমার, কাউন্সিলর গোফরান রানা, মহিলা নেত্রী সাজেদা বেগম, সেলিনা আক্তার, আওয়ামীলীগ নেতা ডিএম জমির উদ্দিন, রাজু সরকার,নাম সেলিম , গোলাম কিবরিয়া, বজহরি মাস্টার, জসিম উদ্দিন শিশু, আব্দুল করিম, মনজুর কাদের, এম এ খালেক খান, ওসমান গনি, শাহাদাত হোসেন, মনজুরা বেগম, রহিমা বেগম, আমির হোসেন, জসিম উদ্দিন, যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, নুরুল আমিন, নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত সায়েম, মহিউদ্দিন মহি, নাজিম উদ্দিন, এনামুল হক মজুমদার, ফোরকান, শাহজাহান, শাহনেওয়াজ, ফারুক, গোলাম কাদের, শাহেদ, ফরিদুল আলম, খোরশেদ আলম, আলতাফ মাহমুদ শান্ত, সামশেদ হিরো, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান, রুবেল দাশ বাবু, নাজমুল সাকের, নেজাম উদ্দীন, আবু ছৈয়দ, এআর শাকিল, আশরাফুল আলম সাজ্জাদ,সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares