বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চমেক থেকে সরকারি ঔষধ চুরি, হাসপাতালের ৩ কর্মচারী আটক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ
চমেক থেকে সরকারি ঔষধ চুরি, হাসপাতালের ৩ কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক

নগরের চট্টগ্রাম মেডিকেলের সরকারি ফার্মেসী থেকে সরকারি ঔষধ চুরির অভিযোগে ৩ কর্মচারীকে আটক করেছে পুলিশ ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) হাসপাতালের নিচ তলায় ফার্মেসীর সংলগ্ন করিডোর থেকে চুরি হওয়া ঔষধসহ হাতেনাতে তাদের আটক করে আনসার সদস্যরা। এ সময় চোরাই হওয়া ১৪ হাজার  টাকার সরকারী ওষুধ জব্দ করা হয়।

আকটকৃতরা হলেন,মিরসরাই থানার কাটাছড়া গ্রামের মৃত জহুরুল হকের ছেলে চমেক হাসপাতালের অফিস সহায়ক (টিকেট কাউন্টার) মো: আজিজুর রহমান (৫০) তার সহযোগী পটিয়া থানার  পশ্চিম হাইদগাঁও গ্রামের সরাফত আলীর পুত্র হাসপাতালের সরকারি ইলেকট্রিক্যাল মেকানিক মোঃ সাইমন হোসাইন(৪৬), রাঙ্গুনিয়া থানার পোমড়া গ্রামের মৃত কোরবান আলীর পুত্র হাসপাতালের ফার্মাসিস্ট মোঃ দাউদ ইসহাক(৫২)। আটক সকলে চমেক হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন,  চুরি করে ঔষধ চমেক হাসপাতালের নিচ তলায় সরকারী ফার্মেসীর পাশে করিডোরে রাখে। আনসার কমান্ডার এরশাদুল হকের সহযোগীতায় সেখান থেকে মো: আজিজুর রহমানকে আটক করে। তার স্বীকারোক্তিতে চমেক হাসপাতালের নিচ তলায় সরকারী ফার্মেসী সংলগ্ন করিডোর থেকে চোরাই যাওয়া ১৪ হাজার  টাকার সরকারী ওষুধ জব্দ করি।

তিনি আরও জানান,পরবর্তীতে আজিজুর রহমান বাসা তল্লাশী করে আরও ৮ হাজার  টাকার সরকারী ওষুধ জব্দ করা হয় এবং চোরাই কাজে অন্য সহযোগী  মো: দাউদ ইসহাক ও মো: সাইমন হোসাইনকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares