বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পার্কভিউ হসপিটালের উদ্যোগে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ
পার্কভিউ হসপিটালের উদ্যোগে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাম্পান ডেস্ক

স্বাস্থ্য সচেতন সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পার্কভিউ হসপিটালের উদ্যোগে  দিনব্যাপী রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করে দেয়। দিনব্যাপী এই পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান চলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন ধর ও আবাসিক মেডিকেল অফিসার ডা: অনুসেন দাশ গুপ্তের সার্বিক পরিকল্পনা ও সহযোগিতায় এই বিশেষ পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এতে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)  ডা: মো জাহেদ উল্লাহ,মেডিকেল অফিসার ডা: মাহমুদুল ইসলাম চৌধুরী, সহকারী সার্জন ডা: অতসী বড়ুয়া,সহকারী সার্জন ডা: শ্রাবন্তী চক্রবর্তী, সহকারী সার্জন ডা: চম্পা চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা: নাজনীন সুলতানা, মেডিকেল অফিসার ডা: মোস্তফা নূর মোর্শেদ, মেডিকেল অফিসার ডা: শর্মিলী বড়ুয়া সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, নার্স, মিডওয়াইফারী,ফিজিওথেরাপিস্ট,মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন।

উল্লেখ, পার্কভিউ হসপিটাল বছরব্যাপী  চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হসপিটাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামের দিকনির্দেশনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমে পার্কভিউ হসপিটালের মোট ২১ জন পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং অফিসার আবদুস সোবহান, দিদারুল আলম অনিক, আবদুর রাজ্জাক, সালমান বিন ফারুক। হাউজকিপিং অফিসার মো: আরিফ, মো: সাইফুল।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares