বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চমেক হাসপাতালে নারী দালাল গ্রেফতার

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ আপডেট: ২ ডিসেম্বর ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ
চমেক হাসপাতালে নারী দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেলে রুমা আক্তার (৩৫) নামে এক নারী দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালের নিচ তলায় ন্যায্য মূল্যের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুমা আক্তার রাঙ্গুনিয়ার নতুন গ্রাম এলাকার কবির মেম্বারের বাড়ীর মৃত জসিম উদ্দিন ও মৃত জরিনা বেগমের মেয়ে। বর্তমানে তিনি নগরীর চন্দঁগাও থানাধীন রাস্তার মাথা এলাকার পেশকার কলোনীর বাসিন্দা।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘চমেক হাসপাতালের নিচ তলায় ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে ওই নারী দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।’

চমেক থেকে একের পর এক নারী দালাল গ্রেপ্তার হচ্ছে। এর আগে গত সপ্তাহে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আরও তিনজন দালালকে গ্রেপ্তার করেছে চমেক পুলিশ ফাঁড়ি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares