প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৩ | ৪:২৯ অপরাহ্ণ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ | ৪:২৯ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে মুখোশধারী দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
ট্রাকের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী যুবক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমান বলেন, কারা ট্রাকে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
