সাম্পান ডেস্ক
ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশজুড়ে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।তবে, চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল টেকনাফ, কক্সবাজার, পটিয়া, আনোয়ায় টানা ভারি বর্ষণ হচ্ছে।সকালে টানা ভারি বর্ষণে টেকনাফের হ্নীলায় ঘরের দেওয়াল ভেঙ্গে মাটি চাপায় একই পরিবারের ৪ জনের প্রাহাণির ঘটনা ঘটেছে।মাটি চাপায় নিহতদের মধ্যে মা-মেয়ে ও ছেলে সন্তান রয়েছে।
নিহতরা হলেন, ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে।
সকালে তাদের ফায়ার সার্ভিস একটি দল নিহতের মাটি চাপ থেকে উদ্ধার করে।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
