বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নাশকতার মামলায় ফেনী জেলা বিএনপির আহবায়ক ফরিদ গ্রেফতার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ১০:৫১ অপরাহ্ণ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ১০:৫১ অপরাহ্ণ
নাশকতার মামলায় ফেনী জেলা বিএনপির আহবায়ক ফরিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলার এজাহার নামীয় আসামি ফেনী জেলা বিএনপি’র আহব্বায়ক শেখ ফরিদ বাহার’কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর)দিনগত রাতে ফেনী মডেল থানাধীন দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়,গত ৩১ অক্টোবর  থেকে  ২ নভেম্বর পর্যন্ত ৩ দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ফেনী  পৌরসভার ট্রাংক রোডস্থ সেন্ট্রাল হাই স্কুলের সামনে বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টিসহ জনসাধারণের চলাচলে বিঘ্নের সৃষ্টিসহ রাস্তায় যানবাহন ভাংচুর করতে থাকে।

এসময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত  আবুল কালাম আজাদ নামে এক পথচারী। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে রাস্তায় আরও বেশী ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।

এ ঘটনায়  আবুল কালাম আজাদ বাদী হয়ে ৩৫ জন নামীয় এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন’কে আসামি করে  ফেনী মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।
মামলা পরবর্তী মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতার অভিযানে নামে র‌্যাব।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ( ১৫ নভেম্বর) ফেনী জেলার ফেনী মডেল থানাধীন দাউদপুর এলাকায় অভিযান চালিয়ে  নাশকতা মামলার ১নং আসামি ফেনী জেলা বিএনপি’র আহব্বায়ক শেখ ফরিদ বাহার গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares