প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ৯:৪৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের আগের দিন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর–১ নম্বর সেকশনের বেড়িবাঁধের নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টা ২৫ মিনিটে আগুনের খবর পাওয়া তারা। তখনই কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
