সাম্পান ডেস্ক
সভায় সদ্য অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো.আব্দুল ওয়ারীশ এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। এ ছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য এসআই (সশস্ত্র) মো. আশ্রাব আলী, এএসআই (নিরস্ত্র) রিটু কুমার দেব ও কনস্টেবল কাজল তনচংগাকে বিদায়ী শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সব উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
