বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ি উপজেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২ | ৭:১১ অপরাহ্ণ আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ
ফটিকছড়ি উপজেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ফটিকছড়ি
উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তেইশ সদস্য বিশিষ্ট কমিটিতে মোহাম্মদ জায়েব উদ্দীনকে সভাপতি ও মোহাম্মদ সেলিম উদ্দীনকে
সাধারণ সম্পাদক করা হয়।

সোমবার (১১ এপ্রিল) চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা তাঁতীদলের এক মতবিনিময় সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের উপস্থিতিতে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছে সিনিয়র সহ
সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি মনজু,
নুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সালমান বাপ্পি, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন সুমন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, সালাউদ্দীন আবুল কাসেম সুমন,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, সহ সম্পাদক মোঃ ইব্রাহিম,
দপ্তর সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, সহ সম্পাদক
মো: মানিক, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন রাসেল, সহ প্রচার মো: জামাল, মোহাম্মদ হাসেম, ক্রীড়া
সম্পাদক মো: হানিফ, সহ ক্রিড়া সম্পাদক মো: খোরশেদ।এছাড়া মোহাম্মদ জিয়াউল ইসলাম, আবদুল আজিজ ও রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।

তাঁতীদল চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক মোঃ সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমান,কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মোঃ ইউনুস,
তাঁতী দল চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহবায়ক
জামশেদ আলম , চট্টগ্রাম উত্তর জেলা মহিলা
দলের সহ সাংগঠনিক সম্পাদক সাহেলা বেগম রিনা,
ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
হাসান চৌধুরী দিপু, ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন, জেলা জাসাস
নেতা হামিদ উল্লাহ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares