বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশ গেইটে  দুরন্ত ঘোড়া উদ্বোধন

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩ | ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৩ | ৭:৪৯ অপরাহ্ণ
পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশ গেইটে  দুরন্ত ঘোড়া উদ্বোধন

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের গেইটের বাউন্ডারি ওয়ালের উপর দৃষ্টিনন্দন  ঘোড়া “দুরন্ত” উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) লাল ফিতা কেটে এটির উদ্বোধন করেন  জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম এবং পিএইচপি ফ্যামিলির  চেয়ারম্যান  সূফী মোহাম্মদ মিজানুর রহমান।
পুলিশ সুপার কার্যালয়ের এই প্রবেশ ও প্রস্থান গেইট  নির্মাণ  কাজের অর্থায়ন করেন পিএইচপি এবং এস আলম গ্রুপ।আর  দৃষ্টিনন্দন রিসিপশন অর্থায়নে ছিলো জেএস গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)  আবু তৈয়ব মো: আরিফ হোসেন, পুলিশ সুপার(শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান,  সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো: মাইন উদ্দিন খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ)  মনীষ দাশসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার এবং  পিএইচপি ফ্যামিলি ও এস আলম গ্রুপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares