বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

কোতোয়ালীতে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ,আটক ১

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩ | ৪:৫৫ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৩ | ৭:৩২ অপরাহ্ণ
কোতোয়ালীতে গাড়ি ভাংচুর-ককটেল বিস্ফোরণ,আটক ১

সাম্পান ডেস্ক

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে  নগরীর কোতোয়ালি থানার কদমতলী এলাকায় একটি গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বুধবার (১ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে কদমতলী এলাকার আট মার্চিং মোড়ে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির  বলেন, নাশকতার উদ্দেশ্য বিএনপির ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মিছিল বের করে।
এসময় আট মার্চিং মোড়ে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গাড়ির কাঁচ ভাংচুর করে। এসময় টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে।
পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধারপূর্বক করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares