বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাঙ্গুনিয়ায় গাছ কেটে সড়কে ব্যারিকেড,৩ গাড়িতে আগুন

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩ | ২:৫০ অপরাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৩ | ৩:০০ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় গাছ কেটে সড়কে ব্যারিকেড,৩ গাড়িতে আগুন

সাম্পান ডেস্ক

বিএনপি-জামায়াতের চলমান ৩ দিনের অবরোধে দ্বিতীয় দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সড়কে গাছ কেটে রাস্তায় ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছে।

পরে আটকে যাওয়া দুটির পাথর বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর পর সড়কের গাছ সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আজ বুধবার ভোরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছ কেটে সরিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, এই ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার পোমরা শান্তিরহাটে মোটরসাইকেল পুড়ে দেয় দুবৃর্ত্তরা।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares