বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল ওমান

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩ | ১১:০১ পূর্বাহ্ণ আপডেট: ১ নভেম্বর ২০২৩ | ১১:০৬ পূর্বাহ্ণ
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল ওমান

আন্তর্জাতিক ডেস্ক

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান বন্ধ করেছে মধ্যপ্রাচ্যদেশ ওমান।

মঙ্গলবার (৩১শে নভেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছ,মঙ্গলবার থেকেই বাংলাদেশি নাগরিকদের সব ধরণের নতুন ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ কার্যকর হবে।

এদিকে ওমানে বসবাসরত প্রবাসীদের ভিসা নবায়নের সেবা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে,
তবে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের মত ওমানে থেকেই এই সুবিধা নেয়া যাবেনা। কেউ ভিসা পরিবর্তন করতে চাইলে তাকে দেশে ফিরে পুনরায় নতুন ভিসার জন্য আবেদন করতে হবে। (তবে বাংলাদেশিরা আপাতত নতুন ভিসার আবেদন করতে পারবেন না)।

যেসব বাংলাদেশি শ্রমিক ওমানের বাইরে অবস্থান করছেন, তাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই ওমানে ফিরে যেতে হবে অন্যথায় সে ব্যক্তি নতুন ভিসায় আর ওমানে ফিরতে পারবেন না।

প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারলেও এখন থেকে ওমানে টুরিস্ট ও সব দেশের নাগরিকদের ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আরওপি।

এরআগেও ২০২১ সালে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে প্রায় চার মাসের বেশি সময় বাংলাদেশসহ ১৮টি দেশের ভিসা বন্ধ রেখেছিল মধ্যপ্রাচ্যদেশ ওমান।

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের সব ধরণের নতুন ভিসা ভিসা ইস্যু স্থগিত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares