বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে: সিটি মেয়র রেজাউল

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ৬:২৮ অপরাহ্ণ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ৭:০৫ অপরাহ্ণ
বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে: সিটি মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেনছেন,হরতাল-অবরোধের মতো জনস্বার্থ বিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি’র সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ ও জনগণের উপর হামলার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা আবার সন্ত্রাসী চরিত্রে ফিরে গেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াতকে মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হরতাল-অবরোধের মতো জনস্বার্থবিরোধী রাজনীতির কারণে বিএনপিকে মুসলিম লীগের পরিণতি ভোগ করতে হবে।

মেয়র বলেন,বিএনপিকে বলব বিদেশি অপশক্তির উস্কানিতে কান না দিয়ে নির্বাচনে এসে নিজেদের অস্তিত্ব রক্ষা করুন। অন্যথায় বিএনপি হারিয়ে যাবে, টিকে থাকবে জনগণের দল আওয়ামী লীগ। উন্নয়নের যে জয়যাত্রা শেখ হাসিনা শুরু করেছেন তা অব্যাহত রাখতে জনগণ ঐক্যবদ্ধ।

সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন সাইফুর সঞ্চালনায় ও পূর্ব ষোলশহর ওযার্ড আওয়ামীলীগের  সভাপতি মোঃ সামসূল আলমের সভাপতিত্বে শান্তি ও উন্নয়নের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ  আলহাজ্ব আবদুস সালাম, মহানগর সাংস্কৃতিক সম্পাদক  আলহাজ্ব আবু তাহের।

এছাড়াও সমাবেশে অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন কাউন্সিলর আশরাফুল আলম, নুর মোস্তাফা টিনু , ওয়ার্ড আওমীলীগ নেতা নাজিম উদ্দিন, জসিম উদ্দিন, নুর মোঃ নুরু, আইয়ুব খান, আতিকুর রহমান, শহীদ সরোয়ারর্দী, মোজাহেরুল ইসলাম, এ্যাডঃ শাকিল, মহানগর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ছাএলীগ সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগ সহ সভাপতি নুরুল আনোয়ার, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, ইলিয়াছ উদ্দিন, ইয়াছির আরাফাত, কচি, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লা আল মামুন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares