বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পটিয়া জামিয়া আল ইসলামিয়া মাদরাসা বন্ধ ঘোষণা,ছাত্রদের দ্রুত হোস্টেল ছাড়ার নির্দেশ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ১:০০ অপরাহ্ণ
পটিয়া জামিয়া আল ইসলামিয়া মাদরাসা বন্ধ ঘোষণা,ছাত্রদের দ্রুত হোস্টেল ছাড়ার নির্দেশ

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাছেমুল উলুম) মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার(২৯ অক্টোবর) মাদরাসা কর্তৃপক্ষের এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য এই মাদরাসা বন্ধ ঘোষণা করা হয় । মাদরাসার মহাপরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়েছে- বহিরাগত সন্ত্রাসীদের তাণ্ডব, ভাঙচুর, হাঙ্গামা ও নৈরাজ্যে সৃষ্ট পরিস্থিতির কারণে করার বেশির ভাগ সদস্য বিশেষত চেয়ারম্যান ও ইত্তেহাদের সভাপতির পরামর্শে মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে করে মাদরাসার ছাত্র-শিক্ষকের জানমাল ও ইজ্জতের হেফাজত করা যায় ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাদরাসা পুরোপুরি বন্ধ থাকবে। ছাত্রদের ২৯ অক্টোবর সূর্য ডোবার আগে আগে সুশৃঙ্খলভাবে মাদরাসা ছাড়তে হবে। মাগরিবের পর কাউকে পাওয়া গেলে আইনানুগ বিধি প্রয়োগ হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares