বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’র যাত্রা শুরু

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ৯ এপ্রিল ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার অন্য অংশ থেকে বিভক্ত দক্ষিণ রাঙ্গুনিয়া।এখানে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের বাস। রাঙ্গুনিয়া থানা থেকে এসে এখানে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। অপরাধীরা এখানকার পাহাড়ি এলাকায় পালিয়ে যেতো। সে কারণেই দীর্ঘদিন ধরে এখানে একটি থানা স্থাপনের দাবি করে আসছিলো স্থানীয়রা।তাদের এই দাবী শেষ পর্যন্ত পূরণ হয়েছে। দেশের নতুন প্রশাসনিক থানা ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা’র যাত্রা হয়েছে।

শনিবার বেলা ১২ টায় নবগঠিত এ থানার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ।

জানা যায়, প্রায় দুই বছর আগে প্রধানমন্ত্রী এখানে থানা স্থাপনের সিদ্ধান্ত দিয়েছিলেন। প্রশাসনিক অন্যান্য ধাপগুলো অতিক্রম করে শনিবার দুপুর থেকে এই থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ছে।উদ্ভোধনের দিনই সেখানে ওসি, তিনজন সাব ইন্সপেক্টর-এসআই, চারজন এএসআই ও ১৮ জন কনস্টেবলকে নিয়োগ দেওয়া হয়েছে।এসময় তারা তথ্যমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা দেয়।

নতুন এই থানার উদ্ভোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। তাদের দীর্ঘ দিনের দাবি ছিল এখানে একটি থানা হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, অন্যান্য প্রশাসনিক ধাপ অতিক্রম করে অবশেষে আজকে এ থানা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে।

বিএনপি মহাসচিব দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা দাবী করেছেন’ এবিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ড. হাছান বলেন, ‘বেগম জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানিদের ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের আতিথেয়তায় ছিলেন। এখন হঠাৎ করে মির্জা ফখরুল সাহেব আবিষ্কার করলেন খালেদা জিয়া নাকি নারী মুক্তিযোদ্ধা !’

মন্ত্রী বলেন ‘পুলিশের আইজি এবং ঢাকার পুলিশ কমিশনার মির্জা ফখরুল সাহেবের এ বক্তব্যের সমালোচনা করায় বিএনপি’র মহাসচিব ও অন্যান্য নেতারা এই দুই পুলিশ কর্মকর্তার অনেক সমালোচনা করেছেন। কিন্তু
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন- জিয়াউর রহমান দেশের কোন প্রচলিত আইনের বলে সেনাবাহিনী প্রধান হয়ে, সেনাবাহিনীর ড্রেস পরে রাজনীতি করেছিলেন, বিএনপি গঠন করেছিলেন এবং রাষ্ট্রপতিও হয়েছিলেন ?’

‘জিয়াউর রহমান যদি সেনাবাহিনী প্রধান হয়ে দল করতে পারে, রাজনীতি করতে পারে, আবার রাষ্ট্রপতিও হয়ে যেতে পারে, তাহলে পুলিশের আইজি এবং ডিএমপি কমিশনার এই উদ্ভট কথার প্রত্যুত্তরে যদি কিছু বলে থাকেন, সেটি যথার্থ এবং অসত্য উদ্ভট কথার জবাবে প্রত্যেক নাগরিকেরই বলার অধিকার আছে’ উল্লেখ করেন হাছান মাহমুদ।

বিএনপি মহাসচিবের আরেক মন্তব্য ‘সরকার বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে’ এ নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ভিত জনগণের মধ্যে। বিদেশিরা কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে না। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী, বলীয়ান। বিদেশিদের কাছে ক্ষণে ক্ষণে দৌড় দেয় বিএনপি এবং তাদের মিত্ররা।’

উদ্ভোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. রশিদুল হক, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares