বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মালয়েশিয়ার ১৭ তম রাজা  সুলতান ইবরাহিম

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ১০:১৭ অপরাহ্ণ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ১০:১৭ অপরাহ্ণ
মালয়েশিয়ার ১৭ তম রাজা  সুলতান ইবরাহিম

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন সুলতান ইবরাহিম সুলতান ইসকান্দার। তিনি দেশটির ১৭তম রাজা হিসেবে ক্ষমতায় বসবেন আগামী ৩১ জানুয়ারি।শুক্রবার (২৭ অক্টোবর) আল জাজিরা এই তথ্য জানায়।

শুক্রবার দেশটির শাসকদের সম্মেলনে সুলতান ইবরাহিমকে পরবর্তী রাজা হিসেবে বেছে নেয় ৯ রাজ্যের সুলতানরা।

মালয়েশিয়ার রাজার আনুষ্ঠানিক পদবি হলো ইয়াং দি-পারতুয়ান আগং। রয়েল সিলের রক্ষক জানান, শুক্রবার (২৭ অক্টোবর) কনফারেন্স অব রুলারসের ২৬৩তম সভায় সুলতান ইবরাহিমকে পাঁচ বছরের জন্য ইয়াং দি-পারতুয়ান আগং পদের জন্য বেছে নেন।

ইয়াং দি-পারতুয়ান হলেন একজন সাংবিধানিক রাজা। কিন্তু ২০১৮ সালের ঐতিহাসিক নির্বাচনের পর থেকে রাজা রাজনীতিতে আরও সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছেন।

২০২২ সালের নির্বাচনের পরে যখন কোনো একক দল সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তখন রাজা আল-সুলতান আবদুল্লাহ দেশটির শেষ তিন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য রাজার বিবেচনার ক্ষমতা ব্যবহার করেন।

সুলতান ইবরাহিমের বাবা মালয়েশিয়ার অষ্টম রাজা ছিলেন। ১৯৮৪ থেকে ১৯৮৯ মেয়াদে তিনি ক্ষমতায় ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares