স্পোর্টস ডেস্ক
চোটের কারণে আগে থেকেই শঙ্কা ছিল সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হলো। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে টাইগাররা।
বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। দলে বোলিং ইউনিটে ভারসাম্য আনতেই নেওয়া হয়েছে তাকে। এছাড়া বাংলাদেশ দলে এসেছে আরও এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
ওপেনিং পজিশনে যথারীতি থাকছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। এরপর মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়দের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন এরপরেই। যার অর্থ, সাত বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে এই ম্যাচ খেলছে টাইগাররা।
বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তিন পেসারের পাশাপাশি স্পিন বিভাগে নাসুম এবং মিরাজই বাংলাদেশের ভরসা।
